মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে কলেজ অধ্যক্ষের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০২ pm
কুমারখালীতে কলেজ অধ্যক্ষের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে ‘কুমারখালী আদর্শ মহিলা কলেজ’ এর অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপনের কুরুচিপূর্ণ ও রাজনীতি শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বিকেলে (২৭ জুলাই) উপজেলা, পৌর  বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে হল-বাজারস্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালযয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এসময় কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, পৌর যুব দলের আহ্বায়ক নুর আলম বুলবুল, সদস্য সচিব খোকন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব রনি আহমেদ, পার্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরত-ই নুর,  সিনিয়র যুগ্ন আহবায়ক ওবাইদুল ইসলাম রিপন সহ উপজেলা, পৌর  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় । এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থীই নয় বরং শিক্ষক সমাজের মর্যাদাকেও ক্ষুণ্ন করে। তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করেন, তবে কুমারখালী উপজেলা বিএনপি সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!