শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মণিরামপুর মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। মাদক বিরোধী অভিযানের উপর কঠোর অবস্থান।

উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০১ pm
১৯
মণিরামপুর মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। মাদক বিরোধী অভিযানের উপর কঠোর অবস্থান।

মোঃ জাহিদ, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-

 মনিরামপুর উপজেলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করন ও জন দূর্ভোগ কমানোর করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এলজিইডি ভবন হল রুমে ২৭ জুলাই সোমবার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি যশোর-৫ আসন এর সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভাতে মাদক সেবন এবং মাদক বিরোধী অভিযানের উপর কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।মাসিক আইনশৃঙ্খলা সভাতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!