সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১ pm
উখিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মো গিয়াস উদ্দীন, উখিয়া প্রতিনিধি:

বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উখিয়ায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উখিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কবি নজরুল ভিত্তিক আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য ও নজরুল গীতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ধরনের চমৎকার আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার বদরুল আলম এবং প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, "নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন তরুণ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তাই নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
বিশিষ্ট কণ্ঠশিল্পী ও উখিয়া উপজেলা ডাকঘর কর্মকর্তা এস. এম. জসিমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!