মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের বাসন থানা পুলিশ ২৭ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ধর্ষণ মামলার মোট চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তিনটি চাপাতিসহ অস্ত্র মামলার তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— বাদশা (২৫), পিতা: আবুল কাশেম ওরফে ভাঙ্গারী কাশেম, মাতা: হাসনারা বেগম; মোঃ মাসুদ রানা (২৭), পিতা: মৃত বিল্লাল হোসেন, মাতা: মালতী বেগম ওরফে রত্না বেগম; এবং মোঃ সোহাগ মিয়া (২৪), পিতা: মোঃ রফিকুল ইসলাম, মাতা: মোসা. জোসনা বেগম। তাদের সকলের বাড়ি গাজীপুর জেলার বাসন থানাধীন ইটাহাটা (অংশ) এলাকায়।
এছাড়া ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সোহেল (৩২), পিতা: ফজল হক, মাতা: সাজেদা বেগম, স্থায়ী ঠিকানা কড্ডা বাজার (কালাকৈর), বাসন, গাজীপুরকে গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা প্রতিনিধি