সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোলে দশ প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ pm
নাচোলে দশ প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

​অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

​সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

​আজ সোমবার (২৭ জুলাই) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা  এসোডো  ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা ও 'ট্রেডক্রাফট এক্সচেঞ্জ'-এর যৌথ উদ্যোগে পরিচালিত (SWBAL)প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সংস্থার সুবিধাভোগী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​এসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। তিনি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে রোপণের জন্য বিভিন্ন জাতের চারা তুলে দেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, গাছ মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে। তাই একটি নতুন চারার পরিচর্যা শিশুর মতোই করা প্রয়োজন। আজকের এই ছোট চারাই আগামী দিনে বড় বৃক্ষ হয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিক দিক থেকেও ভূমিকা রাখবে। তাই চারাগুলোর সঠিক যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।

​এছাড়াও এসোডোর অর্থ বিষয়ক পরিচালক আজাহার আলী, সংস্থাটির মাঠকর্মী ডেইজি আরা ও সুমি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

২৭ জুলাই ২০২৬ ইং

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!