সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ pm
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি। 

ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত গ্রীষ্মকালীন তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বড়ঘিঘাটি ব্লকের শাহাপুর প্রদর্শনী সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ কামরুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া।
মাঠ দিবসে ‘ব্লাক বেবি’ জাতের গ্রীষ্মকালীন তরমুজের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। এ সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তরমুজ চাষ, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই ব্যবস্থাপনা, সঠিক পরিচর্যা এবং লাভজনক চাষাবাদের বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি প্রযুক্তির প্রসার এবং উচ্চ ফলনশীল জাতের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের মাঠ দিবস কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধ করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!