সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে হামলা, রক্তাক্ত ৫ বনকর্মী; তিনজনের অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ pm
সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে হামলা, রক্তাক্ত ৫ বনকর্মী; তিনজনের অবস্থা আশঙ্কাজনক

নুরুল আলম সিকদার 
 কক্সবাজার: প্রতিনিধি 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত উভয় বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে পরিচালিত অভিযানে অংশ নেওয়া বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার সকালে পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে আইনানুগ উচ্ছেদ অভিযান পরিচালনার সময় একদল সংঘবদ্ধ ব্যক্তি বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং বন দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী হামলা সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার পাশাপাশি বন সংরক্ষণ কার্যক্রমকে ব্যাহত করছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!