রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁর রাণীনগরে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু, সাড়ে ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪২ pm
নওগাঁর রাণীনগরে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু, সাড়ে ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।


রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেলবাড়ি গ্রামের একটি বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মন্ডল একই গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে গ্রামের বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে তারা নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ আব্দুল মন্ডল নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হন।

এ সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার চেষ্টার পর দুপুর ১টার দিকে বিলের পানি থেকে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!