রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সালদানদী সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করল ৬০ বিজিবি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১২ pm
সালদানদী সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করল ৬০ বিজিবি

মোঃ আশরাফ উজ্জ্বল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তে ১ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ৪ জনের বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
রোববার (২৬ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে তারা জোরপূর্বক সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। পরে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে এবং দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।
বিজিবি জানিয়েছে, ঘটনাস্থলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!