রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১০ pm
১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি:

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার টাকাও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানার রাজফুলবাড়িয়া কুটিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়া। এ সময় সেলিনা (৪০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। এছাড়া ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা নগদ জব্দ করা হয়।

গ্রেপ্তার সেলিনার বাড়ি সাভার মডেল থানার রাজফুলবাড়িয়া কুটিবাড়ি এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এদিকে, ২৬ জুলাই রাত ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম। অভিযানে মো. কাওসার ইসলাম (২৮) এবং মো. সাদ্দাম হোসেন পারভেজ (৩৫) নামে আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার কাওসার ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। অপরদিকে, সাদ্দাম হোসেন পারভেজের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ।

গ্রেপ্তার তিন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!