মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ pm
৪৪
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১২

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

আজ সোমবার ৪১ জনের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ। এ ছাড়া ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা (৩০), ও শহিদুল ইসলাম (২৮)।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান জানান, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
গতকাল রবিবার উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে সিরাজকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!