রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চান্দপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৯ pm
চান্দপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক: ওয়াহিদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৬ নং চান্দপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচন আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এই গুরুত্বপূর্ণ পদের জন্য দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আনারস প্রতীক নিয়ে মাঠে ছিলেন মোছাঃ তাছলিমা আক্তার এবং ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রেফায়েত খাঁন। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রিয়াজ কিশোর দেবনাথ।

জানা গেছে, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ জন। উৎসবমুখর পরিবেশে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে ফুটবল প্রতীকের প্রার্থী রেফায়েত খাঁন ৭টি ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ তাছলিমা আক্তার (আনারস প্রতীক) পান ৪টি ভোট।

নির্বাচন শেষে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!