রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পানছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোঃ হেলাল উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ pm
৫
পানছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পানছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোঃ হেলাল উদ্দিন

পানছড়ি প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর /২০২৬ রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় খাগড়াছড়ির পানছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, খাগড়াছড়ি’র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে পানছড়ি সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

পানছড়ি জিয়া স্কোয়ারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন,সিঃ সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম। যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে আজও অনুপ্রেরণা যোগায়।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!