রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শাজাহানপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, সেরা সমিতি ও সমবায়ীদের সম্মাননা

মো. মহিউদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ pm
৭
শাজাহানপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, সেরা সমিতি ও সমবায়ীদের সম্মাননা

মাল্টিমিডিয়া রিপোর্টার :

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল, সুজাবাদ উত্তরপাড়া সমবায় সমিতির সভাপতি সরকার হোসেন, চাগুইর সমবায় সমিতির সভাপতি নুরুন্নবী, সুজাবাদ বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল মোত্তালেব বাদল সরকার এবং শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সমবায়ীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পুকুর বন্দোবস্তের ক্ষেত্রে জমির কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই, ভূমিদস্যুতা ও মাদক প্রতিরোধ এবং নারীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তাসংক্রান্ত সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।

রিয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু সাহীন সানি, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা বিআরডিবি সভাপতি আবু বক্কর সিদ্দিক রিপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদসহ স্থানীয় সমবায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে রাজস্ব আদায়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে লিচুতলা মানব কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং বেজোড়ার আলোকিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে দুবলাগাড়ীর রিয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মোঃ মঞ্জুরুল ইসলাম এবং বড়পাথারের সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের মোঃ মোখলেছুর রহমানকে সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!