মো: আরিফুল ইসলাম, ঝিনাইদহ, কালীগঞ্জ ।। ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যক্তিকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ নভেম্বর) কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মোঃ মশিয়ার রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার ডোপ টেস্টের ফলাফল পজিটিভ প্রমাণিত হওয়ায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আদালত সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬/২১ ধারা অনুযায়ী তাকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ মশিয়ার রহমান কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মৃত আকবার আলী মন্ডলের ছেলে। তার মায়ের নাম মোমেনা বেগম।
আদালত দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।