মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মণিরামপুর উপজেলার মশিয়াহাটি হেলার ঘাট এলাকা থেকে ৭নভেম্বর শনিবার রন্জন মন্ডল(৬৫) নামে এক ব্যাক্তির বস্তা বন্দী অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।নিহত ব্যক্তি কালীচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়,শনিবারে স্থানীয় কয়েকজন মাছ ধরতে যাওয়ার সময় হেলার ঘাট নদীর একটি পাটার কাছে নদীতে একটি বস্তাবন্দী মৃতদেহ ভাসতে দেখেন।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা বিষয়টি মণিরামপুরের এএসপি সার্কেল ইমদাদুল হককে জানান।
পরবর্তীতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদের নেতৃত্বে নেহালপুর পুলিশ ক্যাম্পের একটি দল নিয়ে ঘটনা স্থলে পৌছে মরদেহটি উদ্ধার করেন।তবে কিভাবে কি কারনে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।