নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্যাপন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।