গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার একটি পুলিশ দল উপজেলার বরমী শহীদ মিনার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীপুর থানাধীন বরমী (বরমা) শহীদ মিনার এলাকার মো. সাগর (২৬) এবং কাপাসিয়া থানাধীন কুড়িয়াদী এলাকার মো. সাগর হাসান রিয়াদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তার রোধ এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন