রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জামালপুরে ট্রাকের চাপায় ৩জন নিহত ও তিনজন আহত।

জেলা প্রতিনিধি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ pm
৩৮
জামালপুরে ট্রাকের চাপায় ৩জন নিহত ও তিনজন আহত।

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: 

জামালপুরের মেলান্দহে  ট্রাক চাপায় তিনজন  নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
নিহত ব্যাক্তিরা হলেন একই পরিবারের তিনজন সদেস্য। তাদের মধ্যে রয়েছেন স্বামী স্ত্রী ও (৮)মাসের শিশু।

 শনিবার  (৭ নভেম্বর ) সকাল ৯:৩০ টার দিকে জামালপুর দেওয়ানগঞ্জ রোড়ে মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন ইসলামপুর উপজেলা ইন্দুল্লামারী এলাকার মোরর্শেদ আলী(২৬) তার স্ত্রী ইকরামা(২১) তাদের (৮মাসের) মেয়ে রিফা।
আহত ব্যাক্তিরা হলে মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন (৪৫) অটোচালক হযরত আলী (৪২) যাত্রী শাকিল (১৬)

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহে শিমুলতলী থেকে জামালপুর যাচ্ছিলো অটোরিকশাটি।
জামালপুর থেকে মেলান্দহে যাচ্ছিলো মটরসাইকেল এ সময় পিছন থেকে একটি ট্রাক জামালপুরগামী প্রথম মোটরসাইকেলের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে যান মটরসাইকেল চালক। পরবর্তী ট্রাকটি যাত্রীবাহি  অটোরিকশাকে চাপা দেয়।

অটোরিকশাটি দুমড়েমুড়ে যায়। এতে অটোরিক্সায় থাকা একই পরিবারে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন মোটরসাইকেল চালক ও অটোরিকশাচাল এবং যাত্রী। 

আহত তিনজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!