রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দেশের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ গলাচিপার শংকর, প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ pm
১৩
দেশের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ গলাচিপার শংকর, প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণের স্থিরচিত্র।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’। সম্প্রতি ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’ উপলক্ষে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা সনদ গ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে চলেছেন তিনি। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার অবদান স্থানীয় প্রশাসন ও মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শংকর হাওলাদারের কর্মতৎপরতার সবচেয়ে বড় দৃষ্টান্ত মিল-বন্ধন তৈরি হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে। তার অসামান্য ভূমিকা ও নিরলস প্রচেষ্টায় ২০২৬ সালের জুলাই মাসে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করে রতনদী তালতলী ইউনিয়ন। একই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে পুরো গলাচিপা উপজেলা।

এই ঐতিহাসিক অর্জনে বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও স্থানীয় কর্মসূচি—সবক্ষেত্রেই অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন শংকর হাওলাদার। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারি বিভিন্ন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পুলিশের এই ভূমিকা এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তার এই জাতীয় স্বীকৃতিতে রতনদী তালতলী ইউনিয়নসহ পুরো গলাচিপা উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, শংকর হাওলাদারের এই অর্জন অন্য গ্রাম পুলিশদেরও আরও বেশি দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে উৎসাহিত করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!