সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সংবিধানের সঠিক বাস্তবায়ন এবং ৭ নভেম্বরের চেতনাই পারে দেশ থেকে দুর্নীতি ও বেকারত্ব দূর করতে: গোলাম কিবরিয়া তুহিন

মোঃগোলাম কিবরিয়া
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ pm
৬২
সংবিধানের সঠিক বাস্তবায়ন এবং ৭ নভেম্বরের চেতনাই পারে দেশ থেকে দুর্নীতি ও বেকারত্ব দূর করতে: গোলাম কিবরিয়া তুহিন

নিজস্ব প্রতিবেদক:

মানবাধিকার সুরক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি সোসাইটির যুগ্ম মহাসচিব গোলাম কিবরিয়া তুহিন।

সাম্প্রতিক এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, যদি সংবিধানের পূর্ণ আলোকে রাষ্ট্র পরিচালনা করা হয় এবং সুশাসন নিশ্চিত করা যায়, তবে দেশের কোনো যুবককে বেকারত্ব ও অধিকারহীনতার গ্লানি টানতে হবে না। সবাই নিজ নিজ অধিকারে বলীয়ান হয়ে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।

গো গোলাম কিবরিয়া তুহিন বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা হলো জাতীয় স্বাধীনতা রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখা। রাষ্ট্রে যদি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার দূর করা যায়, তবে দেশের প্রতিটি নাগরিক নির্ভীক সৈনিকের মতো দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ হবে। ইতিহাসে আর কোনো কালো অধ্যায়ের জন্ম হবে না, যদি রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন ও জনগণের সর্বময় ক্ষমতা নিশ্চিত করা হয়।

তিনি সংশ্লিষ্ট মহল এবং যুবসমাজকে দলমত নির্বিশেষে একটি দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!