রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ pm
৭২
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি মোঃনাহিদুল ইসলাম

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, ৷ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এক ঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে যাত্রা শুরু করেছে নিয়ামতপুর মডেল প্রেসক্লাব।

দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা জনি আহমেদকে সভাপতি ও দৈনিক কালবেলায় পত্রিকার নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি ইমরান ইসলামকে সাধারণ সম্পাদক করে নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন করা হয়।

শনিবার (০৭ নভেম্বর ) দুপুর ২ টায় নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১০ সদস্য বিশিষ্ট, দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নূর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক মেসবাউল ইসলাম সিফাত, সদস্য দেলোয়ার হোসেন শিমুল, রাজু আহমেদ, বিপ্লব হোসেন শান্ত প্রমুখ।

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের লক্ষ্য হবে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখ, নাগরিক দুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরা। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

সাংবাদিকতার নীতি, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করার বিষয়েও সংগঠনটি কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!