সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে ১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিতিশ চন্দ্র বর্মন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ pm
২৭
আটোয়ারীতে ১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ পিস ইয়াবাসহ লিটন আলী (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​আটক লিটন আলী উপজেলার ছোটদাপ (জাকিরপাড়া) গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন লিটন আলীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​মাদক ও জুয়ার বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি বলেন, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!