শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঢাকায় রাশিয়া-বাংলাদেশ ব্যাবসায়িক সংলাপ, বাণিজ্যিক সহযোগিতায় আগ্রহ

নিউজ ডেস্ক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ am
২২
ঢাকায় রাশিয়া-বাংলাদেশ ব্যাবসায়িক সংলাপ, বাণিজ্যিক সহযোগিতায় আগ্রহ

ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাশিয়া-বাংলাদেশ বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতাবিষয়ক আন্ত সরকারি কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠক। বৈঠকের প্রথম দিন বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ও দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার রুশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। 

দূতাবাস জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুরু হওয়া বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় বিনিয়োগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), শিক্ষা, ক্রীড়াসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এসব আলোচনার ফলাফল কমিশনের পঞ্চম অধিবেশনের চূড়ান্ত দলিল বা প্রটোকলে অন্তর্ভুক্ত করা হবে। 

একই দিন নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় রাশিয়া-বাংলাদেশ ব্যাবসায়িক সংলাপ।

অনুষ্ঠানে রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান এবং কমিশনের রুশ অংশের চেয়ারম্যান ইলিয়া শেস্তাকভ বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে রাশিয়া আগ্রহী। পাশাপাশি রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও এফবিসিসিআইয়ের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে ওঠার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক জোরদারে বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান সাত্তার মিয়ার উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি সংলাপ বাস্তবভিত্তিক যৌথ প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করবে।

আর এসব প্রকল্পই দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যবসায়িক সংলাপের পর্বে রাশিয়া ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র তুলে ধরেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!