‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২’ এর উদ্বোধনী অনুষ্ঠান । এ উপলক্ষে পৌরসভার মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বিকাশের সুযোগ পাবে কিশোর কিশোরীরা। সরকারের এমন উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় ক্রিয়ায় আবেদনকারী শিক্ষার্থীদের মাঝে।
বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠান থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে সংযুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২’ এর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ও মানসম্মত খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন খেলানুরাগিরা।
কুমারখালীতে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাইসুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, কৃষি কর্মকর্তা মনির হোসেন, নির্বাচন কর্মকর্তা সাগর আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা শামসুল হুদা।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান তুহিন, এ্যাড. শাতিল মাহমুদ, জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. জাকারিয়া আনছার মিলন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলাম উপজেলা শাখার আমির আবতাব উদ্দিন, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি জাকের আলী শুভ, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।