বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন

মোঃ রোকনুজ্জামান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ pm
১০
সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান সদরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে স্মার্ট টিভি ও প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ পলাশ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, কৃষিকর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ,প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ,উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থী,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা ও নতুন প্রতিভা বিকাশে উৎসাহ সৃষ্টি হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!