রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভারতে সরকারের পতন হয় ভোটের মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে নয়।

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২২ pm
ভারতে সরকারের পতন হয় ভোটের মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে নয়।


অনলাইন ২৫ জুলাই ২০২৬
 
দেশপ্রেম আর দায়িত্ববোধ
ভারতের সেনাবাহিনী দেশপ্রেমিক।
ভারতের পুলিশবাহিনী দেশপ্রেমিক।
তদুপরি ভারতের জনগণও দেশপ্রেমিক।
তারা কখনোই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা জাতীয় সম্পদ ধ্বংস হোক এমন কোনো পদক্ষেপ নেবে না।
ভারতে জাতীয় স্বার্থের প্রশ্নে সরকারি দল-বিরোধী দল সবসময় এক হয়ে যায়।
এত বছরের ইতিহাসে ভারতে সেনা-অভ্যুত্থান বা 'ক্যু' হয়েছে বলে জানা নেই।
ভারতে সরকারের পতন হয় ভোটের মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে নয়।
কিন্তু এর ঠিক উল্টো চিত্র আমরা দেখি বাংলাদেশ এবং পাকিস্তানে।
সেখানে সেনাবাহিনীর ক্ষমতা দখল, ক্যু হওয়া — একেবারেই সাধারণ ঘটনা।
*বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কৃতকর্ম*
১. এই সেনাবাহিনীরই কিছু সদস্যের হাতে সপরিবারে খুন হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. মেজর জিয়া নিজেও ছিলেন সেনাবাহিনীর সদস্য। তার সময়ে কর্নেল তাহেরসহ অসংখ্য সেনা সদস্য জেলের ভেতরে নির্মমভাবে নিহত হন।
পরবর্তীতে প্রেসিডেন্ট থাকাকালীন জিয়াউর রহমান নিজেও সেনাবাহিনীর হাতেই প্রাণ হারান।
৩. সেনাবাহিনীর ছত্রছায় মব-সন্ত্রাসে খুন হয়েছেন অসংখ্য নিরীহ মানুষ।
৪. সেনাবাহিনীর পাহারায় ভেঙে ফেলা হয়েছে স্বাধীনতার আঁতুড়ঘর খ্যাত ধানমন্ডি ৩২ নম্বরসহ বহু ঐতিহাসিক স্থাপনা।
৫. সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে কথিত 'জুলাই সন্ত্রাসীরা'। হত্যার পর তাদেরই কাঁধে চড়ে নিরাপদে ফিরেছে তারা।
এমন ঘটনার তালিকা করতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে।
পাকিস্তান এবং বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যদি প্রকৃত দেশপ্রেম থাকতো,
তাহলে হয়তো এই দুটি দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াতো না।
কারণ দেশপ্রেম মানে শুধু পতাকা নয়,
দেশপ্রেম মানে জনগণের পাশে থাকা, সংবিধান মানা, আর গণতন্ত্রকে রক্ষা করা।

Rubel Khan's Post

 মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!