বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মোঃগোলাম কিবরিয়া
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ pm
৪
খুলনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া , খুলনা

৪ নভেম্বর ২০২৬:

তারুণ্যের শক্তি ও ক্রীড়ামোদী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে খুলনায় শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)”। এ উপলক্ষ্যে আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বর্ণাঢ্য এই র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—*

জনাব রকিবুল ইসলাম, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

-সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

-চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)

-বিভাগীয় কমিশনার, খুলনা

জেলা প্রশাসক, খুলনা সহ

-বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর মাধ্যমে তরুণ সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং মাদক ও অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!