বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ pm
৭
গাজীপুরে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩২ হাজার টাকা

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পৃথক দুটি অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩২ হাজার টাকা।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (উত্তর) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পালের সার্বিক দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট গাজীপুরে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের সদর থানাধীন পশ্চিম বিলাসপুর এলাকার সাকিনছু খান স্টোরের সামনে থেকে মোঃ রাহাত ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত রাহাত ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে আনুমানিক ২টা ১৫ মিনিটে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন দীঘধা এলাকার লাইফলাইন রিসোর্টের মূল ফটকের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ রিপন (২৯) নামে আরও একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

সব মিলিয়ে দুই অভিযানে ২ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩২ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত রাহাত ইসলাম ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের সদর থানাধীন বিলাসপুর এলাকায় বসবাস করতেন। অপর আসামি মোঃ রিপন গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত

গাজীপুর মহানগর পুলিশের এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের পাশাপাশি এর নেপথ্যে থাকা চক্রকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!