বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সদরপুরে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ

সদরপুরে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ
Google পছন্দে যোগ করুন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৫) এবং সাবেক সহ-সভাপতি বিদ্যুৎ হাওলাদার (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মিরাজ বেপারী ও বিদ্যুৎ হাওলাদার দুজনই সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের ইব্রাহিম মুন্সির কান্দি এলাকার বাসিন্দা। মিরাজ বেপারীর পিতার নাম মৃত আমির উদ্দিন বেপারী এবং বিদ্যুৎ হাওলাদারের পিতার নাম আবুল হোসেন হাওলাদার।

সদরপুর থানা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় সদরপুর থানায় ২০২৪ সালের ১৭ আগস্ট মামলা নং-১/১৫০ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/১৮৬/৩৩২/৪৩৫/৪৩৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৩/৪২৭/৫০৬(২)/৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা উল্লেখ করা হয়েছে।

Link Copied