সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জন ভারতীয় নারীকে পুশইনের চেষ্টা রুখে দিলেন বিজিবি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৯ pm
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জন ভারতীয় নারীকে পুশইনের চেষ্টা রুখে দিলেন বিজিবি

ইব্রাহিম হোসেন: হাকিমপুর উপজেলা প্রতিনিধি 

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মাহমুদপুর এলাকার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে একজন তৃতীয় লিঙ্গেরসহ ৯ জনকে বাংলাদেশের সীমানায় পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় রুখে দিলেন বিজিবি জোয়ানরা। 

আজ শনিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোরে ভারতীয় সীমান্ত থেকে ৮ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে খিয়ারমাহমুদপুর এলাকার শ্রীরামপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি টের পেয়ে আমাদের বিজিবি সদস্যরা তাৎক্ষণিক স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

তিনি আরও জানান, বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এবিষয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। 

এছাড়াও সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে বিজিবি। পাশাপাশি গ্রাম পুলিশ, আনছার ও এলাকাবাসী হাতে লাঠি নিয়ে সীমান্ত প্রহরায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা সামসুল ইসলাম সহ অনেকে জানান, আজ ভোরের দিকে ভারতীয় বিএসএফ কিছু নারীকে ঠেলে বাংলাদেশে দেওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যদের আমরা গ্রামবাসী তাদের চেষ্টা রুখে দিতে সতর্ক অবস্থানে রয়েছি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!