রবিবার, ০১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিহত সুপ্রভাত মোদক হত্যার বিচার দাবিতে আহম্মদপুরে মানববন্ধন

খন্দকার মো মনিরুজ্জামান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৮ pm
৪
নিহত সুপ্রভাত মোদক হত্যার বিচার দাবিতে আহম্মদপুরে মানববন্ধন
বিস্তারিত লিংক কমেন্টস

সুজানগর উপজেলা প্রতিনিধি :

পাবনার আমিনপুর থানার আহম্মদপুর মিস্ত্রিপাড়া নিবাসী সুপ্রভাত মোদক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার মানববন্ধন করেছেন নিহতের পরিবার আত্মীয়স্বজন ওসচেতন এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুপ্রভাত মোদক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে নিহত সুপ্রভাত মোদকের ভাই বিপ্লব মোদক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, সুপ্রভাতকে হারিয়ে তাঁর পরিবার আজ চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। একজন মানুষকে নির্মমভাবে হারানোর পর তাঁর স্ত্রী ও সন্তানদের যে অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

পরিবারের এই দুর্দশা ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

নিহতের ভাই বিপ্লব মোদক আরো জানান হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা কোনোভাবেই আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে।

মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

সুপ্রভাত মোদক হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা।

হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা।

তদন্তের অগ্রগতি সম্পর্কে নিহতের পরিবারকে অবহিত করা।

নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে জনাব মো. আব্দুল আলীম খান সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে, তরুণ সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন মো. সায়েম আহমেদ অনিক। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে স্থানীয় তরুণ সমাজ এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার শুধু একটি পরিবারের প্রত্যাশা নয়, এটি সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠারও বিষয়। তাই কোনো ধরনের গড়িমসি ছাড়াই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

নিহত সুপ্রভাত মোদকের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর একটাই প্রত্যাশা—তাঁরা যেন প্রিয়জন হারানোর শোকের পাশাপাশি বিচারহীনতার বেদনা নিয়ে বাকি জীবন কাটাতে বাধ্য না হন।

দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!