রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

‎পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৭ pm
‎পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি : ফজলুল কবির 
‎পাবনা জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার ধারাবাহিক অভিযানে উদ্ধার হওয়া ৫৪টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
‎শনিবার (২৫ জুলাই) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় গত ২৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিচালিত ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম শাখা হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে।
‎পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ বলছে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ ফেরত দেওয়ার পাশাপাশি পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে।
‎জেলা পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাইবার অপরাধ প্রতিরোধ এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
‎এ সময় মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়।
‎পাবনা জেলা পুলিশ আরও জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!