নরসিংদীর মনোহরদীতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে কাদিয়ানী সম্প্রদায়কে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার সকালে মনোহরদী সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩(শিবপুর)আসনের সংসদ সদস্য,আলহাজ্ব মনজুর এলাহী।
সম্মেলনে দেশবরেণ্য আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান।