শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনার শিববাড়ি মোড়ে জামায়াতের লংমার্চের মঞ্চ, পাশে প্রধানমন্ত্রীর ছবি কালো কাপড়ে ঢাকা

মোঃগোলাম কিবরিয়া
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ pm
৫
খুলনার শিববাড়ি মোড়ে জামায়াতের লংমার্চের মঞ্চ, পাশে প্রধানমন্ত্রীর ছবি কালো কাপড়ে ঢাকা

গোলাম কিবরিয়া খুলনা:

খুলনা নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচিকে ঘিরে তৈরি করা হয়েছে মঞ্চ। তবে মঞ্চের ঠিক পাশেই প্রধানমন্ত্রীর ছবি সংবলিত একটি ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে রাখার দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সরেজমিনে শিববাড়ি মোড়ে এমন চিত্র দেখা যায়। রাজনৈতিক কর্মসূচির মঞ্চের পাশে প্রধানমন্ত্রীর ছবি কালো কাপড়ে ঢেকে রাখার বিষয়টি পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

কী কারণে এবং কার নির্দেশে ফেস্টুনটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে।

রাজনৈতিক কর্মসূচি ঘিরে এমন দৃশ্য জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট আয়োজকদের বক্তব্য পাওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!