রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা গিয়াস উদ্দিন দিপেন ও যুবদল নেতা সালাউদ্দিন পিপলুর মায়ের জানাজা সম্পন্ন।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ pm
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা গিয়াস উদ্দিন দিপেন ও যুবদল নেতা সালাউদ্দিন পিপলুর মায়ের জানাজা সম্পন্ন।
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা গিয়াস উদ্দিন দিপেন ও যুবদল নেতা সালাউদ্দিন পিপলুর মায়ের জানাজা সম্পন্ন।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাদ জোহর উপজেলার বদরপুর নিজ এলাকায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।জানাজায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!