রবিবার, ০১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ নিরসনের দাবি

নিতিশ চন্দ্র বর্মন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ pm
২৮
​পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ নিরসনের দাবি

​পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ নিরসনের দাবি

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

​সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৩১ অক্টোবর শনিবার সকালে পঞ্চগড় জেলা শহরের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা।

​পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের জাতীয় কমিটির সদস্য ও পঞ্চগড় জেলার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল।

​আলোচনা সভায় বক্তারা বলেন, "গত আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দেশের সাধারণ জনগণের ভোটাধিকার রক্ষায় দীর্ঘ লড়াই-সংগ্রাম চালিয়ে গেছে।" বর্তমান বাজার পরিস্থিতির ওপর ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, দেশে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস রোধে অবিলম্বে বাজারমূল্য কঠোর নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

​এছাড়া বক্তারা পঞ্চগড়ের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য খাতের বেহাল দশা দূরীকরণসহ স্থানীয় বিভিন্ন জনদুর্ভোগের স্থায়ী সমাধানে সরকারের বিশেষ সুনজর কামনা করেন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু প্রমুখ।

​এ সময় অন্যান্যের মধ্যে গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হায়দার আলী, অর্থ বিষয়ক সম্পাদক সজিব প্রধান, পারুল বেগম ও রমেশ চন্দ্র বর্মনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংক্ষিপ্ত আনন্দ র‍্যালি ও দোয়ার আয়োজন করা হয়।

​

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!