শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গত ১৭ বছর ধরে দেশটাকে লুটপাট করেছে ফ্যাসিস্টরা: মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ pm
১
গত ১৭ বছর ধরে দেশটাকে লুটপাট করেছে ফ্যাসিস্টরা: মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশটাকে লুটপাট করে গেছে। আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছি, তখন শূন্য হাতে দায়িত্ব নিতে হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও ফলদ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ৩০০ জন অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর মাঝে সেলাই মেশিন ও ফলদ বৃক্ষ বিতরণ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!