শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ের ​দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিতিশ চন্দ্র বর্মন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০২ pm
৬
পঞ্চগড়ের ​দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

​গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি জাঁকজমকপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

​দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব রোকনুজ্জামান সুমন ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক ও ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান (গুড্ডু)।

​আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনের ভূমিকা এবং আগামী দিনে দেশ গঠনে যুব সমাজের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রাম সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

​অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন—ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ করেন।

​সবশেষে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শেষ হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।

​

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!