রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোবিন্দগঞ্জ নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বদরুন নেছা কেয়ার এমপির প্রতি কৃতজ্ঞতা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৪ pm
গোবিন্দগঞ্জ নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বদরুন নেছা কেয়ার এমপির প্রতি কৃতজ্ঞতা

মোঃ এনামুল হক
মাল্টিমিডিয়া রিপোর্টার

​গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন মহোদয়ের ডিও লেটারের মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের ঐতিহ্যবাহী নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোছাঃ বদরুন নেছা কেয়া।
​বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে সংসদ সদস্যের দাপ্তরিক সুপারিশক্রমে এই মনোনয়ন দেওয়া হয়। এমপি শামীম কায়সারের অনুপস্থিতিতে উক্ত কমিটির নবাগত সভাপতিকে জয়নিং লেটার তুলে দেন মো. সাজাদুর রহমান সাজু, 
 দপ্তর সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি।
​এদিকে, এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় এবং ডিও লেটার প্রদান করায় মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনিযুক্ত সভাপতি মোছাঃ বদরুন নেছা কেয়া। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!