বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নড়াইলে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্তান (নিটু জমাদ্দার) সন্ধান চায় পরিবার

নড়াইলে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্তান (নিটু জমাদ্দার) সন্ধান চায় পরিবার
নাম: নিটু জমাদ্দার / চুল: ছোট করে কাটা / মুখমণ্ডল: গোলাকার / গায়ের রং: ফর্সা / উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি / নাক: প্রশস্ত / কপাল: প্রশস্ত
Google পছন্দে যোগ করুন

আফজাল শিকদার, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে লোহাগড়ার চাচই গ্রামের নিটু জমাদ্দার গত ২৮ অক্টোবর রোজ বুধবার দিবাগত রাত ৩টা–৩.৩০ ঘটিকাল সময় লক্ষ্মীপাশা থেকে যাত্রী নিয়ে নড়াইলের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে নিটু জুমাদ্দারের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এমনটা জানিয়েছে তার পারিবার।

পরবর্তীতে আত্মীয় স্বজন, স্থানীয় বাজার, সম্ভাব্য পরিচিত এলাকায় নিটুকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় নিটু জুমাদ্দারের স্ত্রী শরিফা বেগম ২৮/১০/২০২৬ তারিখে লোহাগড়া থানায় জিডি দায়ের করেন। জিডি ট্র্যাকিং নং: AI6LN2 এবং জিডি নং: ১৩৬১।

নিটু জুমাদ্দারের শারীরিক গঠন চুল: ছোট কাট, মুখের আকৃতি: গোলকার, চামড়ার রঙ: ফর্সা, উচ্চতা: ৫'-৭", নাক: প্রশস্ত, কপাল: প্রশস্ত। যদি কেউ সন্ধান পান তাহলে যোগাযোগ করুন: 01804-473456

Link Copied