সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মণিরামপুরে মসজিদের ইমামকে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১১ pm
মণিরামপুরে মসজিদের ইমামকে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই।

মোঃ জাহিদ,মনিরামপুর(যশোর) প্রতিনিধিঃ

 -যশোর মণিরামপুর উপজেলার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে আমানুল্লাহকে ২৫জুলাই শনিবার আনুমানিক ভোর ৪টা ৫০মিনিটে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় পথিমধ্যে দুর্বৃত্তদের হামলায় আহত হয়। এ সময় তার সাথে থাকা কালো রং এর হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটরসাইকেল যাহার চেসিস নং- PS1JAU023SJA05162, ইঞ্জিন নং-JA07AVR9M00740, গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। আমানুল্লাহ হেলাঞ্চি বাজার জামে মসজিদে ইমামতি করেন।আহতের স্ত্রী সেলিনা খাতুন বলেন, হেলাঞ্চী বাজার মসজিদে নামাজের উদ্দেশ্যে যাবার প্রতিমধ্যে ইউনিয়ন পরিষদ ও মোঃ শফিয়ারের বাড়ির মাঝামাঝি পৌছাইলে অজ্ঞাতনামা ছিনতাই কারীরা পাটকাঠি দিয়া রাস্তা রোধ করে পিছন থেকে লোহার রড, জিআই পাইপ, লোহার রাম দা, ইত্যাদি দিয়ে এলোপাতাড়ী মাথায়, পিঠে এবং শরীরে আঘাত করিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এবং আমার স্বামীর কাছে থাকা হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। অজ্ঞাতনামা বিবাদীরা আমার স্বামীকে খুন করার উদ্দেশ্যে মাথায় বাড়ি মারিলে উক্ত বাড়ী আমার স্বামীর মাথার বাম পাশে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পরবতীতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ছিনতাই কারীদের একটি রেডমী মোবাইল ফোন ও ২টি জিআই পাইপ পাওয়া যায়।আহত ইমাম আমানুল্লাহ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।আহতের স্ত্রী বাদী হয়ে মণিরামপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে নিকৃ্ষ্টতম ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!