শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় দেড় কোটি টাকার ৫০ হাজার পিছ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি ছৈয়দুল বশর ‘ওরফে সিসি’ গ্রেপ্তার

মো গিয়াস উদ্দীন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ pm
৬
উখিয়ায় দেড় কোটি টাকার ৫০ হাজার পিছ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি ছৈয়দুল বশর ‘ওরফে সিসি’ গ্রেপ্তার
ডিউটি পুলিশের মাঝখানে মাদক কারবারী ছৈয়দুল বশর

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ছৈয়দুল বশর ওরফে ছিয়ক ওরফে সিসি (৩৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ছৈয়দুল বশর আঞ্জুমানপাড়া এলাকার আব্দু ছবুরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা একটি সন্দেহভাজন অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ি থেকে তিনজন পালানোর চেষ্টা করলে পুলিশ ছৈয়দুল বশরকে আটক করে, তবে অন্য দুজন পালিয়ে যায়। পরে অটোরিকশার চালকের আসনের নিচ থেকে বস্তাভর্তি ৫০ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

থানা রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তার ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক ও দণ্ডবিধির একাধিক মামলা রয়েছে, যার কয়েকটিতে তিনি চার্জশিটভুক্ত আসামি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেছে কক্সবাজার জেলা পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!