শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিতিশ চন্দ্র বর্মন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ pm
৩
​পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

​পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীনে থাকা বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ঝাড়ুয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির একটি বিশেষ টহলদল ঝাড়ুয়াপাড়া সীমান্তে অবস্থান নেয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ বোতল মদ উদ্ধার করা হয়।

​বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

​সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

​

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!