বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর, তদন্তে পুলিশ

আব্দুল্লাহ আল মাহীদ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ pm
২৫
নওগাঁয় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর, তদন্তে পুলিশ

নওগাঁর বদলগাছী উপজেলায় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত একটি শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজারের মুদি দোকানি মো. সেকেন্দার আলী পানি নিতে বিদ্যালয়ের মাঠে গেলে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা বদলগাছী থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করেন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেনসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্লা রানী জানান, শহীদ মিনারটি ভাঙা অবস্থায় পাওয়ার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে আসেন। শহীদ মিনারটি আগে থেকেই নড়বড়ে অবস্থায় ছিল। তবে রাতের আঁধারে কে বা কারা এটি ভেঙেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!