বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভেদরগঞ্জে অভিযানে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পরে আগুনে ধ্বংস

ভেদরগঞ্জে অভিযানে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পরে আগুনে ধ্বংস
Google পছন্দে যোগ করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে সমন্বিত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় একটি অস্থায়ী মাছের আড়ত থেকে ৪ কেজি ইলিশ মাছ উদ্ধার করে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৪টার দিকে দুলার চর ইলা বাজারের অস্থায়ী মাছের আড়ত এবং দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের বন্দুকসী অস্থায়ী মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগ, পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া বন্দুকসী অস্থায়ী মাছের আড়তে পাওয়া ৪ কেজি ইলিশ মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link Copied