বুধবার, ২১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ pm
৫
সাভারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ ইয়াসিন খন্দকার তানজিল (৩২) ও ইমরান হোসেন (২৪)। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ১০০ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর ) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মোঃ জহুরুল আবদুল মুত্তালিবসহ পুলিশের অন্যান্য সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট ওজন ৪ দশমিক ৭ গ্রাম। এর আনুমানিক মূল্য ১৪ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোঃ ইয়াসিন খন্দকার তানজিল সাভার মডেল থানাধীন উত্তর জামসিং এলাকার বাসিন্দা মোঃ নাজমুল খন্দকার ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি ইমরান হোসেন সাভার মডেল থানাধীন রেডিও কলোনির ভাটপাড়া এলাকার বাসিন্দা মৃত জালাল হাওলাদার এর ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইয়াসিন খন্দকার তানজিলের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। একইভাবে ইমরান হোসেনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্যের বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে। মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!