মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনোহর বাজার হরিসভা পূজা মন্ডপ পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম শরীয়তপুর ১

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২১ pm
৫
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনোহর বাজার হরিসভা পূজা মন্ডপ পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম শরীয়তপুর ১

দুর্গাপূজা মণ্ডপে নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এমপি মোঃ সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার হরিসভা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ সাঈদ আহমেদ আসলাম।

মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, “পূজামণ্ডপে কেউ কোনো অপকর্ম বা নাশকতা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পূজামণ্ডপগুলোতে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। কেউ যেন কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মনোহর বাজার হরিসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ সাঈদ আহমেদ আসলাম রুদ্রকর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ টিপু মাদবর, জেলা বিএনপির সহসভাপতি মোঃ শাহ আব্দুস সালাম, জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বাদল, শরীয়তপুর সরকারি কলেজ শাখার সাবেক জিএস ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান মোল্লা, ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক মোল্লা, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগর কাজী, শরীয়তপুর জেলা ছাত্রদলের পান্থ তালুকদার, মোঃ ইরাদ হোসেন মোল্লা ও মোঃ পাভেল সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!