রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার: করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪২ pm
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার: করেছে পুলিশ

প্রতিবেদক: ওয়াহিদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোঃ আরমান নামে এক যুবককে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানাধীন বাট্ট হাওড় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার রাত ১০টায় উপজেলার চান্দপুর ইউনিয়নের মীরের পাড়া এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাট্ট হাওড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাজিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মীরের পাড়া গ্রামে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশ মীরের পাড়া এলাকা থেকে মোঃ আরমানকে আটক করে। পরে ঘটনাস্থলে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম , উপস্থিত হন ও স্থানীয় ব্যক্তিবর্গের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

অভিযান ও ইয়াবা উদ্ধারের সময় স্থানটিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম সেবক, সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান কাজল, মোঃ ইমাম হোসেন দুলাল মেম্বার চান্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ,চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল, চান্দপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতাকর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যুবসমাজকে রক্ষা করতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এ ধরনের কঠোর ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!