মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের ​আটোয়ারীতে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পঞ্চগড়ের ​আটোয়ারীতে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
Google পছন্দে যোগ করুন

পঞ্চগড়ের ​আটোয়ারীতে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম। ​পরিদর্শনকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ​এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ রহমান, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি, পঞ্চগড় ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ​নিরুপমা রায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ​মো. মতিয়ার রহমান,

​পরিদর্শনকালে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, "উৎসবমুখর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে।"

​পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বলেন, "পূজামণ্ডপগুলোতে নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।"

​পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

Link Copied